আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ,রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এখলাছুর রহমান পুটু ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।