
গত ৩ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মো: সিরাজুল ইসলাম। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপম মিয়া এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, আমাদের সমাজে অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা নানা কারণে পরিবার বা সমাজ থেকে বিচ্ছিন্ন কিংবা চরম অবহেলার শিকার। এসব অসহায় প্রবীণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ ও সম্মানজনক জীবন উপহার দিতেই এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রাথমিক এই জায়গা পরিদর্শন শেষে খুব শীঘ্রই প্রকল্পটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।