প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২:১১ পি.এম
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

-
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গাজীপুর মহানগরীর কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।
খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমী, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তিনি বলেন, ফুটবল বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খেলা। দেশের বিভিন্ন প্রান্তে ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ধরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও খেলোয়াড়দের উৎসাহিত করা প্রয়োজন।
তিনি বলেন, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গাজীপুরের কাশিমপুরে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, কাশিমপুরে একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ তৈরির জন্য বাংলাদেশ সরকার প্রস্তুতি নিয়েছে।
এর মাধ্যমে এই এলাকার খেলোয়াড়রা ভবিষ্যতে আরও ভালোভাবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন
স্বত্বতা © বিসিসি নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত।