বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

ডিমলায় ধর্ম গোপন করে স্কুল ছাত্রীকে ধর্ষণ,হিন্দু যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার ডিমলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে শ্রী আপন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এস আর বি)।
গ্রেপ্তার আপন উপজেলার বাবুরহাট গ্রামের মনোরঞ্জনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে প্রধান আসামী করা হয়েছে।
এস আর বি সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই ছাত্রীর সঙ্গে আপনের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে গত বছরের ১৩ এপ্রিল/২৫ সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করেন আপন। পরবর্তী সময়ে একই ধরনের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও রয়েছে।
চলতি বছরের ৩ মার্চ/২৬ চিকিৎসকের পরীক্ষায় ওই ছাত্রী গর্ভবতী বলে জানা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর আপন তাঁর ধর্মীয় পরিচয় প্রকাশ করেন এবং এরপর ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ১৪ মার্চ/২৬ ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল এস আর বি।
এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর/২৬দিবাগত রাত দেড়টার দিকে এস আর বি র দুটি ইউনিটের যৌথ দল ডিমলার সর্দারহাট গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে আপনকে গ্রেপ্তার করা হয়।
এস আর বি র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৮৫ সময় দৃশ্য