বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

ডোমারে ইয়াবাসহ আটক এক মোটরসাইকেল জব্দ

নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ মো. স্বপন মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার কেতকিবাড়ী সীমান্তে এ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর কেতকিবাড়ী বিওপির একটি টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. রেজোয়ান রেজার নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৮৮/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কেতকিবাড়ী শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থান নেয়।
এ সময় একটি মোটরসাইকেলে করে সন্দেহভাজন এক ব্যক্তি সেখানে আসলে বিজিবির সদস্যরা তাকে থামার সংকেত দেন। তবে সংকেত উপেক্ষা করে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
আটক স্বপন মিয়া ডোমার উপজেলার দক্ষিণ কেতকিবাড়ী গ্রামের মো. আ: সালামের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক যুবক, উদ্ধার করা ইয়াবা ও জব্দ মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৫৮ সময় দৃশ্য