বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা: গাইবান্ধায় চক্রের মূল হোতা গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিফর্মের ছবি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা আফজাল হোসেন ওরফে মমিনকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

​গত রবিবার রাতে গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া গ্রামের ‘ভাই বোন ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড জব্দ করা হয়।
​আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

​মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক মমিন এসআরবিতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি এবং ইউনিফর্ম পরিহিত ছবি ভুয়া প্রোফাইলে ব্যবহার করতেন। পরবর্তীতে রংপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিম কার্ডের মাধ্যমে লোকজনকে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন এবং নানা ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
​ঘটনাটির সামাজিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি’র গোয়েন্দা দল প্রতারক চক্রটিকে শনাক্ত করতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল ওই অভিযান পরিচালনা করে।
​এ ঘটনায় এসআরবি বাদী হয়ে আটক মমিনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

​সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাজ থেকে প্রতারণা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ সময় দৃশ্য