সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার।
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, আটক ২

- : গাজীপুর মহানগরীর টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাতাইশ-সখিনগরসহ আশপাশের এলাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে চিহ্নিত অপরাধীদের আটকে অভিযান চালাচ্ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় শাওন ও সাগরের অবস্থান শনাক্ত করে তাদের আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তাদের একজন ধারালো ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার পায়ে গভীর ক্ষত হয়েছে।
আহত হওয়ার পরও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হন। পরে সহকর্মীরা এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে একজন এসআই আহত হয়েছেন। দায়িত্ব পালনকালে আহত হলেও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এলাকায় সংঘটিত অন্যান্য ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Tag :