বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

দোয়ারাবাজারে পশ্চিম পাইকপাড়া সুন্দর আলী নূরানী মাদ্রাসায় বিদ্যুৎ নেই, ভোগান্তিতে ৯০ শিক্ষার্থী।

এম.এ. শুকুর সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ০৯ ওয়ার্ডের পশ্চিম পাইকপাড়া সুন্দর আলী নূরানী মাদ্রাসায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে রয়েছে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রায় ৯০ জনেরও বেশি শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকায় বিশেষ করে গরমের দিনে পাঠদান কার্যক্রমে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ-সংযোগ না থাকলেও শিক্ষকরা নিয়মিত শিশুদের পাঠদান চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রচণ্ড গরমে বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পাঠ গ্রহণ করতে কষ্ট হচ্ছে। এতে কোমলমতি শিশুদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, আমরা প্রতিদিন শিশুদের দ্বীনি শিক্ষা দিয়ে যাচ্ছি। কিন্তু মাদ্রাসায় বিদ্যুতের ব্যবস্থা না থাকায় গরমের সময় শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। শিশুদের কষ্ট দেখে আমাদেরও খারাপ লাগে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, দ্রুত এই মাদ্রাসায় বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হোক।
তারা আরও বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা যেন সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে লেখাপড়া করতে পারে, সে জন্য বিদ্যুৎ-সংযোগ অত্যন্ত প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার বিত্তবানদের সহযোগিতা পেলে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব হতে পারে।
এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং পশ্চিম পাইকপাড়া সুন্দর আলী নূরানী মাদ্রাসায় বিদ্যুৎ-সংযোগের ব্যবস্থা করবে।
শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন মাদ্রাসার শিক্ষকরা।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৫২ সময় দৃশ্য