বগুড়ার শাজাহানপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিফ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার, দায়িত্ব ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর উল্লেখ করে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।









