সাদুল্লাপুরে রসুলপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এরশাদুল হক ইমন এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সামিউল্লাহ সলিল, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুর রউফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন ১নং রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুর রউফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম মেহেদী।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।




