বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও নৈতিকতার প্রত্যয়

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান। সঞ্চালনা করেন মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। শুরুতেই ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ি, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেন, শ্রমিক দল নেতা মো. ইব্রাহিম ফরাজী, বিজেসির ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনমত গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

পুনর্মিলনীতে অংশগ্রহণকারী সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, দায়িত্বশীলতা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গুজব ও অপপ্রচার থেকে দূরে থেকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।

সভাপতির বক্তব্যে মোঃ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের বড় শক্তি। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। এছাড়া অচিরেই বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষে বক্তারা বলেন, একজন আদর্শ সাংবাদিককে হতে হবে সৎ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। সমাজের কল্যাণে এবং মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা হতে হবে দৃঢ় ও দায়িত্বশীল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৭৫ সময় দৃশ্য