বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

​গাইবান্ধা সরকারি কলেজের মূল ফটক ঢেকে গেট নির্মাণ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন, ছাত্রদলের সাধুবাদ ও শাস্তির দাবি

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজের মূল ফটক ঢেকে রাজনৈতিক সংগঠনের তোরণ নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাইবান্ধা সরকারি কলেজ শাখা। একই সাথে এ ঘটনায় কলেজ প্রশাসন কর্তৃক তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে সময়োপযোগী ও সঠিক পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

​বুধবার (০৭ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের কলেজ শাখার এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ই অক্টোবর ২০২৬ তারিখে অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীনবরণকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা সরকারি কলেজ শাখা কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানের মূল ফটক সম্পূর্ণ ঢেকে একটি বিতর্কিত গেট নির্মাণ করে। একটি সর্বজনীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটক দখল বা ঢেকে দিয়ে এ ধরনের দলীয় আধিপত্য বিস্তারের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির ওপর চরম আঘাত।
​এতে আরও বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক চর্চার অধিকার থাকলেও তা অবশ্যই প্রাতিষ্ঠানিক ঐতিহ্য ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে হওয়া উচিত, ঐতিহ্যকে বিলীন করে নয়।

এদিকে, গাইবান্ধা সরকারি কলেজের প্রধান ফটকে কলেজের নাম ঢেকে অনুমোদনহীনভাবে গেট বানানোর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়েছে কলেজ প্রশাসন। ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দের স্মারক নং গাসক/২০২৬/ মূলে কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত এক অফিস আদেশে ৩ জন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে অধ্যক্ষর নিকট লিখিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
​কলেজ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থীদের আবেগ, ক্যাম্পাস প্রাঙ্গণের পবিত্রতা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে এবং এই তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বাস্তবায়ন দেখতে চায়।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২০ সময় দৃশ্য