বাংলাদেশ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন। দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১ ‎ বিরামপুরে জাতীয় যুব দিবসে র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ ‎ দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন। চার বছর ধরে স্ত্রী-সন্তানের খোঁজ নেন না স্বামী, বৃদ্ধ পালক পিতার কাঁধে তিনজনের ভরণপোষণের দায়িত্ব। সাদুল্লাপুরে রসুলপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ​গাইবান্ধায় ‘রাইট টক বাংলাদেশ’র আংশিক কমিটি অনুমোদন: সভাপতি ছামিউল,সাধারণ সম্পাদক আকরাম ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। ​সাঘাটায় সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠত
সর্বাধিক পঠিত

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক, দুই মানবপাচারকারী পলাতক

এম. এ. শুকুর সুনামগঞ্জ প্রতিনিধি:

এম. এ. শুকুর সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। এ সময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) এবং স্থানীয় পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির। ২৮ বিজিবি সূত্র জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সীমান্ত পার করে দিতে চুক্তি করেন স্থানীয় পাচারকারী আমির। ঘটনার দিন অর্থের বিনিময়ে তাদের ভারতীয় দালালদের হাতে তুলে দিতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করেন। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) কৌশলে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
২৫ সময় দৃশ্য