বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

যোগাযোগ ব্যবস্থার বড় উন্নয়ন: পঞ্চগড়ে ২০৩ কোটি ৫২ লক্ষ টাকায় হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু।

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) কমিটি। দীর্ঘদিনের দাবির পর প্রকল্পটি অনুমোদিত হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। বুধবার ৭ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পঞ্চম সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় যাহা প্রকাশিত হয় ৮ অক্টোবর ২০২৬ । সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। পরিকল্পনা বিভাগের ৫ অক্টোবরের একনেক সভার নোটিশেও প্রকল্পটির নাম ও বাস্তবায়নকাল উল্লেখ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভজনপুর, আটোরখাড়ি, ময়নাগুড়ি, আমতলী, মিরগড়সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহনে গতি আসবে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। পঞ্চম সভায় নতুন ও সংশোধিত মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পঞ্চগড়ের দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পটি জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে অনুমোদন পেয়েছে।
দীর্ঘদিন ধরে করতোয়া নদীর ওপর আরও একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। একনেকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, ‘২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২১ সময় দৃশ্য