বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকামুখী বা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছামিউল হক (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

​মঙ্গলবার দুপুরে এসআরবি-১৩ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​গ্রেফতার ছামিউল হক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডল পাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল পলাশবাড়ী পৌরসভার আওতাধীন বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর ভবনের সামনে একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘শানে-খোদা’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী ছামিউল হকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
​এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামতসহ অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ সময় দৃশ্য