বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ গাজীপুরে বারির কৃষি গবেষণা ও পুষ্টি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।
সর্বাধিক পঠিত

ফুলছড়ি উপজেলা স্কাউটসের বার্ষিক ক্যাম্প ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু

​ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ​

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে বাংলাদেশ স্কাউটস, ফুলছড়ি উপজেলা শাখার আয়োজনে শুরু হয়েছে দ্বিতীয় বার্ষিক ক্যাম্প ও স্কাউট ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ফুলছড়ি উপজেলায় স্কাউট আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে এই পাঁচ দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ নিচ্ছে। একই সাথে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি স্কাউট ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, স্কাউটিং শুধু শৃঙ্খলা শেখায় না, এটি শিক্ষার্থীদের দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। সমাজ ও দেশের প্রয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিকতা তৈরিতেও স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম।
ক্যাম্প ও ওরিয়েন্টেশন কর্মসূচির ​উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা স্কাউটসের সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার ধীরেশ চক্রবর্তী উজ্জল ও শফিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম এবং প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​পাঁচ দিনব্যাপী এ আয়োজনে স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও আত্মনির্ভরশীলতা বিকাশে নানা ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে তাঁবু স্থাপন, দলীয় শৃঙ্খলা চর্চা, নেতৃত্ব বিকাশমূলক কাজ এবং নানা ধরনের সৃজনশীল প্রতিযোগিতা। এসব কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্ম বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন আয়োজকেরা।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২৯ সময় দৃশ্য