বাংলাদেশ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন। দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১ ‎ বিরামপুরে জাতীয় যুব দিবসে র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ ‎ দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন। চার বছর ধরে স্ত্রী-সন্তানের খোঁজ নেন না স্বামী, বৃদ্ধ পালক পিতার কাঁধে তিনজনের ভরণপোষণের দায়িত্ব। সাদুল্লাপুরে রসুলপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ​গাইবান্ধায় ‘রাইট টক বাংলাদেশ’র আংশিক কমিটি অনুমোদন: সভাপতি ছামিউল,সাধারণ সম্পাদক আকরাম ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়। ​সাঘাটায় সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠত
সর্বাধিক পঠিত

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৪, আহত ৩২

নাটোর প্রতিনিধি:

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সকাল সাড়ে ৮টায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ও উদ্ধারকালে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৪ জনে পৌঁছায়। দুর্ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংঘর্ষে যাত্রীবাহী বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভেতরে অনেক যাত্রী আটকে থাকায় উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
১০ সময় দৃশ্য